কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে উত্থান হওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর তরুণদের নিয়ে এবার একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাতে এক ফেসবুক লাইভে তিনি এই ঘোষণা দেন।
ফেসবুকে নূর বলেন, আমি আওয়ামী লীগ, বিএনপির রাজনীতি করব না। নতুন ধারার রাজনীতির জন্ম দিতে যাচ্ছি আমরা। সে লক্ষ্যে যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি।
তিনি আরও বলেন, লুকোচুরি করার মতন কিছু নেই। তরুণদের নিয়ে রাজনৈতিক দল গঠন করতে চাই আমরা। নতুন রাজনৈতিক ধারা ও পজেটিভ চিন্তা নিয়ে যারা আমাদের সাথে কাজ করতে চায় আমরা তাদের নিয়েই এগিয়ে যাব।
বার্তাবাজার/এসজে