চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি আনন্দবাজার পাড়ায় পানিতে ডুবে আব্দুল্লাহ হক নামের ২ বছর বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আব্দুল্লাহ হক (২) কুড়ুলগাছি আনন্দবাজার পাড়ার আক্তারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে শিশুটির মা যোহরের নামায পড়ছিল। এই সময় শিশুটি বাড়ির সবার অজান্তে বাড়ি পাশে গর্তের ধারে যায়। এই সময় গর্তে পড়ে শিশুটি মারা যায়। এদিকে শিশুটির মা নামায শেষে ছেলে খুজে না পেলে চারিদিকে খোজাখুজির এক পর্যায়ে বাড়ি পাশে গর্তে ভাসতে দেখে দ্রুত পানিতে থেকে তুলে স্থানীয় ডাক্তারের কাছে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এক মাত্র ছেলে সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। আব্দুল্লাহর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সে আক্তারুল ইসলামের ২ সন্তানের মধ্যে ছোট।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর