কিস্তির টাকা না পেয়ে দরিদ্র ব্যাক্তিকে মারধর

পটুয়াখালীর মির্জাগঞ্জে কিস্তির টাকা দিতে না পারায় সমিতির কর্তৃপক্ষের মারধরের শিকার হয়েছেন এক দরিদ্র গ্রাহক। সোমবার (০৮) উপজেলার ইয়ার উদ্দিন খলিফার মাজারে এই ঘটনা ঘটে। মারধরের শিকার মাজেদ শিকদার ওই মাজারের বাবুর্চিখানায় কাজ করেন। বুধবার (১০ জুন) এই ঘটিনা জানাজানি হয়।

ভুক্তভোগী মাজেদ শিকদার জানান, স্বল্পবেতনে বাবুর্চিখানায় কাজ করি। জরুরী প্রয়োজনে কয়েকমাস আগে মির্জাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে ইতমধ্যেরি শধ করেছি ৫ হাজার টাকা। এরপর থেকে নিয়মিত সুদ দিয়ে আসছি। সোমবার সকালে আমার কাছে এসে ওই সমিতির সভাপতি মো. আল আমিন হোসেন, সমিতির স্টাফ বেলাল ও নেছার আমার কাছে কিস্তির টাকা চান।

তিনি আরও বলেন, আমি অনেক অনুরোধ করে বলি, কয়দিন সময় দিতে। তারা তা না শুনে আমাকে গালাগালি করতে থাকে। এক পর্যায়ে আমাকে বিবস্ত্র করে মারধর করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছি আমি।

এ বিষয়ে কথা বলতে মির্জাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ঋণ কমিটির সভাপতি মো. আল আমিন হোসেনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। মির্জাগঞ্জ থানা পুলিশকে তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর