নাইজেরিয়ায় উত্তর-পূর্ব প্রান্তের বর্ন অঞ্চলে একটি গ্রামে বন্দুকধারিদের হামলায় নিহত হয়েছেন গ্রামটির ৬৯ জন বাসিন্দা।
বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় বিকালে এই হামলার ঘটনা ঘটে। পুরো গ্রাম এই হামলায় ধ্বংস হয়ে গিয়েছে। হামলায় জঙ্গিগোষ্ঠি আইএস বা বোকো হারামের কেউই দায় স্বীকার করেনি।
তবে বার্তাসংস্থা রয়টার্স জানায়, জঙ্গি গোষ্ঠির অবস্থানের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেয়ায় এই হামলা চালিয়েছে জঙ্গিরা।
প্রসঙ্গত, ২০১৪ সালে নাইজেরিয়ার এই বর্ন প্রদেশ থেকেই ২৭০ স্কুলছাত্রীকে অপহরণ করেছিল বোকোহারাম। নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন আরো অনেক নিরীহ মানুষ।
বার্তাবাজার/এসজে