শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন কিশোরগঞ্জ পাট গবেষণা কেন্দ্রের প্রধান ড. আশরাফুল আলম

শুদ্ধাচার কৌশল প্রণয়ন, বাস্তবায়ন ও শুদ্ধাচার চর্চায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) কর্তৃক ঘোষিত ২০১৯-২০২০ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জের প্রধান কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম।

শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭ অনুসরণে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও শুদ্ধাচার পুরস্কার প্রদান কমিটির আহবায়ক ড. আ. শ. ম. আনোয়ারুল হকের সভাপতিত্বে এক সভায় তাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

দীর্ঘদিন যাবত নিজের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের জন্য এবং প্রতিষ্ঠানের যোগ্য নেতৃত্ব প্রদানের জন্য অন্যান্য দের চেয়ে আলাদা।

এদিকে তার এই সফলতায় ১০ জুন বুধবার পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ এর কর্মকর্তা-কর্মচারিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পুরস্কারের জন্য মনোনিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ড. মোহাম্মদ আশরাফুল আলম বলেন, এই ধরণের উৎসাহমূলক পুরস্কার অবশ্যই আমাকে সামনের দিকে আরো ভালো কিছু করার প্রেরণা জোগাবে। সবাই দোয়া করবেন আমি যেনো সঠিক ও সুন্দর ভাবে আমার দায়িত্ব পালন করতে পারি।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর