হৃদরোগ ইনস্টিটিউটের ওষুধ চুরি করার সময় আটক ২ কর্মকর্তা

রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট থেকে ওষুধ চুরি করে নেয়ার সময় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) হাতে ধরা পড়েছেন প্রতিষ্ঠানের একজন ফার্মাসিস্ট ও একজন স্টোর ইনচার্জ। আটককৃত ফার্মাসিস্টের নাম নির্মল সরকার। আর স্টোর ইনচার্জের নাম হল বশির উদ্দিন।

বুধবার (১০ জুন) দুপুরের দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা তাদের আটক করেন।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার উপ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ফার্মাসিস্ট নির্মল ও স্টোর ইনচার্জ বশির হাসপাতাল থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ২০০ ধরনের ওষুধ মাত্র ৫০ হাজার টাকায় পাচার করছিল। এ সময় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন। পরে থানায় খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

এনএসআই জানিয়েছে, আটকরা দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ পাচার করে বাইরে বিক্রি করছিল বলে অভিযোগ ছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিস্তারিত জানতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর