ঢাকা থেকে আক্রান্ত হয়ে পাকুন্দিয়ায় করোনা রোগী, বাড়ি লকডাউন

ঢাকা থেকে করোনায় আক্রান্ত হয়ে পাকুন্দিয়ার নিজ বাড়িতে গিয়েছেন (৫৫) মহিলা। এ খবর জানাজানি হলে আজ সন্ধ্যায় উপজেলা প্রশাসন তার বাড়ি লকডাউন ঘোষণা করেন।

জানা যায়, পাকুন্দিয়া উপজেলার এ বাসিন্দা ঢাকা থাকাকালীন করোনা পরীক্ষায় পজেটিভ আসে। তারপর গতকাল (৯জুন) তিনি ও তার মেয়ে উপজেলার হাপানিয়া গ্রামে চলে আসে। এমন ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়। তারপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর রহমানকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় বাড়ি কলডাউন ঘোষণা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর রহমান বার্তা বাজারকে জানান, বিকেলে এ ঘটনার খবর পেয়ে ওনার বাড়িতে যাই ও মেয়ের সাথে কথা বলি। বর্তমানে তিনি বাড়িতে আইসোলশনে থাকবে ও বাড়ি লকডাউন করা হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামির মোঃ হাসিব সাত্তার বার্তা বাজাকে জানান, ওনার মেয়ের দেহেও করোনা ভাইরাস থাকতে পারে। কাল ওনার নমুনা সংগ্রহ করা হবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর