সিলেটের বিছানাকান্দি সীমান্তে ১২৬৩ পিলারের কাছে আম কুড়াতে ভারতীয় খাসিয়া উপজাতির গুলিতে মিন্টু (২৪) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
আজ (বুধবার) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের কুলুম ছড়ার পার সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত মিন্টু একই গ্রামের আকবর আলীর ছেলে।
জানা যায়, সকালে মিন্টু তার বন্ধুদের নিয়ে সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় আম কুড়াতে যান। পরে ১২টার দিকে জানা যায় খাসিয়াদের গুলিতে মিন্টু নিহত হয়েছেন। পরে পরিবারে লোকজন গিয়ে বিকাল ৩টার দিকে তার মৃতদেহ নিয়ে আসেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
বার্তাবাজার/এসজে