আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে নড়াইলের লোহাগড়া উপজেলার গোন্ডব গ্রামের দুই গোষ্ঠীর সংঘর্ষে চাচা-ভাতিজাসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার (১০ জুন) বিকালে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে গোন্ডব গ্রামের বিপ্লব শেখের ও মিরাজ মোল্যার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাতের জেরেই আজ আবার তারা অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিতে না দিতেই উভয়পক্ষে অন্তত ২০জন আহত হয়। গুরুত্বর আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে মিরাজ মোল্যার পক্ষের মোক্তার মোল্যা ও আমিনুর রহমান হাবিব নামে চাচা-ভাইপোকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ছাড়া রফিকুল মোল্যা নামে মুমূর্ষু আর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য বিকালে খুলনা নেয়ার পথে তিনিও মারা যান।
আহত অন্যান্যদের নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ৭ জনকে পুলিশ আটক করে
বার্তাবাজার/এসজে