করোনায় বিপর্যস্ত মোহাম্মদ নাসিমের পরিবার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এখন ডীপ কোমায়। বেশ কয়েকদিন ধরে তার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এমন সময় জানা গেল নাসিমের স্ত্রী লায়লা নাসিম ও পুত্রবধূ ঢাবি শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরীও করোনায় আক্রান্ত। বাড়ির দীর্ঘদিনের কর্মচারী মিল্টনও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

পরিবারের এমন দুঃসময়ে নাসিমের তিন ছেলের মাঝে দুই ছেলেই লকডাউনে আটকে আছে যুক্তরাষ্ট্রে। দেশে থাকা বড় ছেলে একবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপনিত বাবার কাছে আরেকবার ছুটে যান হাসপাতালের বেডে কাঁতরাতে থাকা মা কিংবা স্ত্রীর কাছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘উনি (সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম) ডিপ কোমায় আছেন। নিজে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। মেশিনের সাহায্যে তাঁর শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।’

মোহাম্মদ নাসিমের বড় ছেলে সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয় জানান, তাঁর বাবার শারীরিক অবস্থা ভালো নয়। উন্নতি বা অবনতি এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। বিদেশে পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে।

তিনি আরও জানান, তাঁর স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরীও গুরুতর অসুস্থ। হার্টে পানি জমে যাওয়ায় গত ২৭ মে এই হাসপাতালে (বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল) জটিল অপারেশন হয় তাঁর। স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী যখন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন, ওই সময় তাঁর মা লায়লা নাসিমও ওই হাসপাতালে ভর্তি ছিলেন এবং একই সময়ে বাবা মোহাম্মদ নাসিম গুরুতর অসুস্থ হন। তাঁকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর