কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে সর্বোচ্চ ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৮ জন নারী।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ২০১ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২৬ টি কোভিড পজিটিভ। নতুন আক্রান্ত ১৮ জন পুরুষ ও ৮ জন নারী । আক্রান্ত ২৬ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১১, কুমারখালী উপজেলার ৩, ভেড়ামারা উপজেলার ৯ , দৌলতপুর উপজেলার ৩। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১৭৯ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ১৩৩ জন পুরুষ ও ৪৬ জন নারী।
বার্তা বাজার / ডি.এস