ভূয়া টিপসই নিয়ে চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল (ভিডিওসহ)

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়র বাদশা ফয়সাল আহম্মেদের বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

আজ বুধবার দুপুরে উপজেলার আলীপুরা ইউনিয়নের স্লুইজ বাজার এলাকায় পাঁচ শতাধিক স্থানীয় জনসানধারণ ও ইউনিয়ন আওয়মী লীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল অংশ নেয়। বিক্ষোভ মিছিলে অংশ নেয় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা।

স্থানীয়রা জানান, ওই ইউপি চেয়ারম্যান চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের ৬১৫ জন ভুক্তভোগীর ভুয়া মাস্টার রোল ও কার্ডে ভুয়া টিপ সই দিয়ে ভিজিডির চাল আত্মসাত করেন। এ ঘটনায় গত রোববার পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন ইউপি সদস্য।

আলীপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন সরদার বিক্ষোভ মিছিল চলাকালে বলেন, চেয়ারম্যান বাদশা ফয়সাল ভুক্তভোগীদের তিন মাসের প্রায় ৫৮ টন চাল আত্মসাত করেছেন। তিনি আরও বলেন ওই ইউপি চেয়ারম্যান বিভিন্ন সময় সরকারের দেয়া বরাদ্দের সিংহভাগই আত্মসাত করেন। শুধু তাই নয়। প্রধানমন্ত্রীর দেয়া তৃণমূল আওয়মী লীগের নেতাকর্মীদের অনুদানও তিনি আত্মসাত করেন। নিজের আধিপত্য বিস্তার করাই তার কাজ বলে অভিযোগ করেন এই আওয়ামী লীগ নেতা। নিজেকে আওয়ামী লীগ বললেও চেয়াম্যান কাজ করেন বিএনপি নিয়ে। এমন অভিযোগ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক।

ভিডিও…

ভূয়া টিপসই নিয়ে চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

ভূয়া টিপসই নিয়ে চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

Gepostet von Barta Bazar am Mittwoch, 10. Juni 2020

চেয়ারম্যান তার অপকর্ম বিএনপির কাধে দোষ চাপিয়ে পার পেয়ে যান বলে বলে সাংবাদিদের জানান উপস্থিত কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী।

এ বিষয় ইউপি চেয়ারম্যান বাদশা ফয়সাল আহম্মেদ বলেন, তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. তানিয়া ফেরদৌস জানান, তিনি সারাদিন চরবোরহান ইউনিয়নে কাজে ব্যস্ত ছিলেন। তাই বিক্ষোভ মিছিল সম্পর্কে জানেন না।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর