স্কুলছাত্রী মেয়ের ধর্ষণের বিচারের দাবীতে একাই রাস্তায় নামলেন বাবা

২ মাস হয়ে গেলো ধর্ষণের শিকার মেয়ে আত্মহত্যা করে মারা গিয়েছেন। কিন্তু মামলার অগ্রগতি না হওয়ায় মেয়ের ধর্ষণের বিচারের দাবিতে হাতে ব্যানার নিয়ে একাই রাস্তায় দাড়িয়েছেন ভ্যানচালক বাবা সেলিম হোসেন।

বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সামনে এই একক প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ভ্যানচালক সেলিম জানান, আমার মেয়ে ইভা খাতুন পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী ছিল। তার মারা যাওয়ার দুই মাস পরেও মামলার কোনো অগ্রফতি হচ্ছে না। শূনেছি আসামীরা প্রকাশ্যের ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ তাদেরকে খোঁজে পাচ্ছে না। তাই বিচারের দাবীতে আমি রাস্তায় নেমেছি।

তবে পুঠিয়া থানার ওসি জানান, মামলার তদারকিতে পুলিশের পক্ষ থেকে কোনও গাফিলতি নেই। আসামিদের গ্রেফতার করতে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি।

উল্লেখ্য, গত এপ্রিলে উপজেলার হলহোলিয়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে বোন জামাই এখলাস আলী জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করে। পরে ৯ এপ্রিল লোকলজ্জার ভয়ে নিজ গ্রামে ঘরের আড়ার সাথে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে ইভা।

এ ঘটনায় এখলাস আলী ও তার পিতা-মাতাকে আসামি করে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর