ঈশ্বরগঞ্জে ১২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে করোনা ভাইরাস বিস্তারে ভূমিকা রাখায় ১২ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৩ টি দোকান। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.জাকির হোসেন।

করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারিভাবে বিধি আরোপ করে দেওয়া হলেও নির্ধারিত সময়ের পরেও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছিলো। এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় অভিযান শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন। ঈশ্বরগঞ্জ ও উচাখিলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে ৩ টি দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে করোনা ভাইরাস বিস্তারে ভূমিকা রাখায় ১২ দোকানে ৩৮ হাজার টাকা অর্থদন্ড, ৩ দোকান সাময়ীক বন্ধ করে দেয়া হয়েছে। অভিযান অব্যহত থাকবে

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর