কুষ্টিয়ায় এক ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুমতি ছাড়া বিদেশি ওষুধ রাখার দায়ে অনুমতি ছাড়া বিদেশি ওষুধ রাখার দায়ে ওই ফার্মেসীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সবুজ হাসান কুষ্টিয়া সদর হাসপাতাল সড়কের মের্সাস রাসেল ফার্মেসীর নামের ওষুধের দোকানে অভিযান চালান। প্রশাসনের অনুমতি ছাড়াই ৩/৪ ধরনের বিদেশি ওষুধ বিক্রি করছে রাসেল ফার্মেসী। এই অভিযোগে মের্সাস রাসেল ফার্মেসীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এতে পুলিশ ও ঔষধ প্রশাসন ও বিএসটিআইয়ের কর্মকর্তারা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান বলেন, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ড্রাগ অ্যাক্ট, ১৯৪০’র ১৮’র এ এবং সি ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২৭ ধারা মোতাবেক দশ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, মেসার্স রাসেল ফার্মেসীতে এর আগেও অনেকবার ভ্রাম্যমান আদালতের পরিচালনা হয়েছে তা জরিমানা দিয়ে মওকুফ পেয়ে যান। তিন মাস আগে মেসার্স রাসেল ফার্মেসীতে ফেন্সিডিল রাখার অপরাধে জরিমানা করা হয়।
বার্তা বাজার / ডি.এস