ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামের ৫৪ বছর বয়সী এক ব্যাক্তির করোনায় মৃত্যু হয়েছে। সে তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, সে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গতকাল (মঙ্গলবার) মারা যায়।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মো: আব্দুল হামিদ খানের সার্বিক তত্বাবধানে ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম সার্বিক সহযোগিতায় ফিল্ড সুপার ভাইজার মো: আব্দুর রাজ্জাক এর নেতৃত্ব মৃতের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। সেসময় মৃত ব্যাক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস