বালুভর্তি ট্রলির সাথে ধাক্কায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

উত্তরবঙ্গের জেলা নওগাঁর আত্রাইয়ে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হওয়াত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ (বুধবার) বিকালে আত্রাই রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। যার ফলে এখন পর্যন্ত পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর রুটে ট্রেন চলাচল করছে না।

এ বিষয়ে আত্রাই রেলস্টেশনের মাস্টার সাইফুল ইসলাম জানান, বিকালের দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আত্রাই অতিক্রম করার সময় রেললাইনের পাশে বালুভর্তি একটি ট্রাক্টর ট্রলির সঙ্গে ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে বগির সঙ্গে সংযুক্ত ইঞ্জিনের হুজপাইপ খুলে গেলে ইঞ্জিন লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, ঘটনার পর ঈশ্বরদী থেকে নতুন একটা ইঞ্জিন আনা হচ্ছে। আনুমানিক রাত ৮ থেকে ৯টার মধ্য এসব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর