লালমনিরহাটের ফেসবুকে ভাইরাল হওয়া মিশনমোড় এলাকায় তেলের জার চুরির অপরাধে কিশোর কে অমানবিক নির্যাতনের ভিডিও এবং বার্তা বাজার ও বনিকবার্তা’র নিউজ দেখে লালমনিরহাট সরকারি কলেজ পরিবার নির্যাতিত কিশোর মমিনুলের পাশে দাঁড়িয়েছে।
বুধবার (১০ জুন) প্রতিষ্ঠানের দুই স্বেচ্ছাসেবী শিক্ষার্থী তুষার আচার্য্য এবং মেহেদী হাসান উৎসের মাধ্যমে ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ৩ কেজি আলু,১ কেজি পেঁয়াজ, ১ টি মিষ্টিকুমড়া, ঢেঁড়স,বেগুন মরিচ প্রভৃতি খাদ্যসামগ্রী নির্যাতিতের বাড়িতে পৌঁছে দেয়া হয়।
খাদ্য সংকটে থাকা একজন কিশোর সামান্য তেলের ড্রাম চুরির কারনে অমানবিক নির্যাতনের শিকার হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় ওঠে।
সহায়তা প্রদান প্রসঙ্গে লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক মোঃ আরমান রহমান বলেন কোভিড-১৯ এ সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে লালমনিরহাট সরকারি কলেজ পরিবার। ভিডিও ও পত্রিকার মাধ্যমে জেনে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ খায়রুল কবীর ও শিক্ষক পরিষদের সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমানের পরামর্শে নির্যাতিত কিশোরকে মানবিক খাদ্য সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উল্লেখ্য গতকাল মঙ্গলবার(৯ জুন) দুপুরে অটো থেকে তেলের জার চুরির অপরাধে কিশোর মমিনুল কে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করেন প্রভাবশালী ব্যবসায়ী আশরাফ আলী লাল।এরপরেই ঘটনাটি দৃষ্টিগোচর হলে লালমনিরহাট জেলার পুলিশ সুপার আবিদা সুলতানার নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহফুজ আলম পুলিশ ফোর্স নিয়ে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযুক্ত আশরাফ আলী লাল কে গ্রেফতার করে।
বার্তা বাজার / ডি.এস