নান্দাইলে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

ময়মনসিংহের নান্দাইলে এক পুলিশ সদস্যের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে ওই পুলিশ সদস্য নান্দাইল উপজেলার পৌর সদরে হোম আইসোলেশনে আছেন। জানাগেছে, সিলেটে কর্মরত অবস্থায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, বুধবার দিবাগত রাতে করোনা সেম্পলের ফলাফলে উক্ত পুলিশ সদস্যের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছে।

এ পর্যন্ত নান্দাইল উপজেলায় মোট ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৪ জন এবং হোম আইসোলোশনে আছে ১২ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর