জাতীয় সংসদের ২০২০-২০২০ বাজেট অধিবেশন মত মূলতবি ঘোষণা করা হয়েছে। এর আগে বুধবার (১০ জুন) বিকালে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়।
স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় বাজেট অধিবেশন।
করোনায় মৃত ব্যক্তিদের জন্য শোক প্রস্তাব ও দোয়া মোনাজাতের পর স্পিকার শিরিন শারমিন চৌধুরী অধিবেশনের মূলতবি ঘোষণা করেন।
তিনি বলেন, চলমান সংসদের কোনো সদ্যসের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিমিত্তে সংসদ অধিবেশন মূলতবি করার রেওয়াজ আছে। সে অনুযায়ী মাননীয় সদস্য মরহুম হাবিবুর রহমান মোল্লার প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থে আগামীকাল ১১ জুন বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন মূলতবি করা হলো।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে সামাজিক দুরুত্ব বজায় রেখে সংক্ষিপ্ত পরিসরে এইবারের বাজেট অধিবেশন শুরু হয়েছে।
বার্তাবাজার/এসজে