গাইবান্ধায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

গাইবান্ধার সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কচুয়ার খামারে গাছের বাগান কর্তনের জেরে মামলা করায় মামলার বাদীকে হত্যার হুমকি দেয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী হিরু মিয়া ও তার পরিবার। বুধবার বিকেলে তারা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন থেকে জমিজমা জের ধরে আমার প্রতিপক্ষ একই ইউনিয়নের কচুয়ার খামার গ্রামের মৃত আঃ গফুর মিয়ার পুত্র মোঃ ওয়াসিম মিয়া গংদের সাথে বিরোধ চলে আসাকালে গত ৩ জুন আসামীরা বেআইনীভাবে আমার বসতবাড়ীতে অনধিকার পূর্বক প্রবেশ করে আমার পরিবারের লোকজনকে মারপিট ও শ্লীলতাহানি ঘটায়। এর এক পর্যায়ে বিপুল সংখ্যক আমগাছ ও সুপারীর গাছ কেটে ফেলে। এছাড়াও আসামীরা স্বর্নালঙ্কার ছিনিয়ে নেয়।

এঘটনায় মোঃ হিরু মিয়া বাদী হয়ে মোঃ ওয়াসিমসহ ৪ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১০/৩৩৫।

এদিকে মামলা করার পর থেকেই আসামীরা বাদীসহ তার পরিবারের সদস্যদেরকে মারপিট, হত্যা ও আর্থিক ক্ষতি করবে বলে হুমকি দিয়ে আসছেন বলে সংবাদ সম্মেলনে জানান। আসামীরা মামলা তুলে নেওয়া জন্যে বাদীকে চাপ প্রয়োগ করে আসছে। মামলা তুলে না নিলে তাদের বসতবাড়ীতে আবারও হামলা করবে বলেও হুমকি দিচ্ছে।

মোঃ হিরু মিয়ার বিমাতা মোছাঃ মাকছুদা বেগম লিখিত বক্তব্যে বলেন, আমরা প্রশাসনের কাছে আমাদের জীবনের নিরাপত্তা চাচ্ছি। ওয়াসিমরা মামলার আসামী হয়েও এখনও ধরাছোঁয়ার বাহিরে থাকায় তারা বিভিন্ন ক্ষতি সাধনের হুমকি দিচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসামীদেরকে গ্রেফতার করবে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পরিবারের অন্য সদস্যরা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর