করোনায় মারা গেলেন আরও এক পুলিশ সদস্য, মোট ২০

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্য মারা গিয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি কুড়িগ্রাম জেলা পুলিশের ইন্সপেক্টর মো. আব্দুল জলিল (৫৫)।

বুধবার (১০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতর। মৃত এই পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার দীপচাঁদপুর গ্রামে।

পুলিশ সদর দপ্তর থেকে জানা যায়, পুলিশের ব্যবস্থাপনায় মরহুমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ পর্যন্ত চলমান করনা পরিস্থিতিতে দেশের ২০ পুলিশ সদস্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর