ইতালি ফিরছে ২৬৫ প্রবাসী

মহামারী করোনা প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ভাইরাসটিতে বিধ্বস্ত দেশ ইতালি। গত একদিনে মাত্র ২৮৩ জন মানুষ আক্রান্ত হয়েছেন দেশটিতে। চলমান করোনা পরিস্থিতিতে ইউরোপ থেকে দেশে ফিরে আটকে গেছেন প্রায় ৩৬ হাজার বাংলাদেশী।

আগামী ১২ জুন ২৬৫ জন ইতালি প্রবাসী বাংলাদেশিকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড বিমান ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।

ইতালির করোনা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে ব্যপক হারে। ইতালির প্রধানমন্ত্রী জনগণকে কর্মযজ্ঞে ব্যস্ত করার জন্য নানা রকম পরিকল্পনার ছক নিয়ে এগিয়ে যাচ্ছেন। ইতালিতে প্রবাসীদের মধ্যে মিশ্র ভাব দেখা যাচ্ছে। যারা কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছেন তাদের মধ্যে স্বস্তির ভাব দেখা গেছে। তবে যারা পর্যটন ক্ষেত্রে রয়েছে তারা হতাশায় ভুগছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর