করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে জুন পর্যন্ত সব এনজিওর কিস্তি আদায় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কিস্তি আদায়ের জন্য গ্রাহকদের চাপ দেয়া হচ্ছে। এদিকে আয় ও ব্যবসা বন্ধ থাকায় কিস্তি দেয়া নিয়ে বিড়ম্বনায় পড়েছেন গ্রাহকরা।
খোঁজ নিয়ে জানা যায়, বেসরকারি বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের মাঠপর্যায়ের কর্মীরা কিস্তি আদায়ের জন্য গ্রাহকদের চাপ দিচ্ছেন। অনেকের কাছ থেকে কিস্তি আদায় করেছেন এ উপজেলায়।
গতকাল (মঙ্গলবার) রাতে পাকুন্দিয়ার “ভয়েজ অব পাকুন্দিয়া” নামের একটি ফেসবুক গ্রুপে লাইভে কথা বলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লুৎফর রহমান। কিস্তির বিষয়ে এস,কে রাসেল নামে একজনের প্রশ্ন করা হলে তিনি জানান, এ দুর্যোগে কোনো এনজিও প্রতিষ্ঠান চাপ সৃষ্টি করে কিস্তি আদায় করতে পারবে না। যদি কেউ নিজের ইচ্ছায় কিস্তি প্রদান করে তাহলে নিতে পারবে।
ভিডিও…
Gepostet von AC Land Pakundia Kishoreganj am Dienstag, 9. Juni 2020
শাহরিয়া/বার্তা বাজার