নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ব্যাস্ততম সড়কটি আম্পান এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে কিছুদিন যাবৎ। বিষয়টি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীনের দৃষ্টি এড়ায়নি।
আজ ১০ জুন ২০২০ সাল রোজ বুধবার “সূর্য তরুণ সংগঠন” ও স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বে সড়কটি মেরামত করা হয়। স্থানীয় বাসিন্দারা উক্ত স্থানে উপস্থিত ছিলেন।
নাজিমের কার্যক্রম প্রশংসা করেন এলাকার মানুষ। ইতিপূর্বে তার কার্যক্রম এর কথাও তুলে ধরে, তারা নাজিমকে ছাত্রলীগের ইতিবাচক ব্র্যান্ড এম্বাসেডর হিসেবেও আখ্যায়িত করেছেন।
বার্তা বাজার / ডি.এস