ব্রাহ্মণবাড়িয়াতেও স্থাপিত হচ্ছে করোনা টেস্টিং ল্যাব

করোনায় মারাত্মক আকার ধারণ করা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালেও স্থাপিত হতে যাচ্ছে করোনা ভাইরাস শনাক্তকরণ ল্যাব। বেসরকারি এই হাসপাতালটিতেই স্থাপন করা হবে জেলার প্রথম করোনা শনাক্তকরণ ল্যাব।

হাসপাতালটির চেয়ারম্যান ডা. মো আবু সাঈদ বুধবার (১০ জুন) এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ল্যাব স্থাপনের কাজ প্রায় শেষ। আগামীকাল থেকে নমুনা পরীক্ষা শুরু করতে পারবো। সরকার নির্ধারিত ৩৫০০ টাকার বিনিময়ে দুই থেকে আড়াই ঘন্টায় রিপোর্ট দেয়া যাবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নমুনা সংগ্রহ করা হলেও পিসিআর ল্যাব না থাকায় সংগৃহীত নমুনাগুলো ঢাকায় পাঠানো হয়। নমুনা পাঠানোর তিন থেকে পাঁচদিন পর রিপোর্ট আসে সিভিল সার্জন কার্যালয়ে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর