চট্টগ্রামে অস্ত্রসহ তিন ডাকাত আটক

চট্টগ্রামে অস্ত্রসহ ডাকাত চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-৭।

বুধবার (১০ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উত্তর সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের তিন ডাকাত সদস্যকে আটক করা হয়। দীর্ঘদিন যাবত তারা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিভিন্ন পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসে ডাকাতি করে আসছিলেন।

তিনি আরো জানান, আটক ডাকাতদের কাছ থেকে দেশীয় তৈরি তিনটি ওয়ান শুটারগান, সাত রাউন্ড গুলি, তিনটি ছোট ছুরি ও দু’টি বড় ছুরি উদ্ধার করা হয়েছে।

আটকের পর বুধবার (১০ জুন) তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মাহমুদুল হাসান। তিনি জানান, আসামি ইকবালের বিরুদ্ধে দুইটি ডাকাতির মামলা রয়েছে।

আটক ডাকাতদের মধ্যে আবু তালেবের ছেলে মো. ইমাম হোসেন (২১) ও নুরুল আলমের ছেলে মো. ইকবাল হোসেন (২৫) হলেন সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে একই এলাকার বাসিন্দ এবং অপরজন ফকিরহাট এলাকার। তাদের এবংখোরশেদ আলমের ছেলে মোস্তফা কামাল (২৩) অপরজন ফকিরহাট এলাকার বাসিন্দা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর