মোবাইল বিস্ফোরণে ছেলের পর মারা গেলেন অগ্নিদগ্ধ মা

নারায়ণগঞ্জে মোবাইল ফোন চার্জে লাগিয়ে কথা বলার সময় বিস্ফোরণে দগ্ধ কলেজছাত্র অপূর্ব দাস গতকাল মারা গেছে। শ্মশানে ছেলের সৎকার শেষ হতে না হতেই আজ বুধবার অগ্নিদগ্ধ মা বানু রানী দাসও (৪৫) পরলোক গমন করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে বুধবার তিনি মারা যান।

এর আগে গত মঙ্গলবার সকালে একই হাসপাতালে মারা যান বানু রানী দাসের অগ্নিদগ্ধ ছেলে অপূর্ব দাস (১৭)। নিহত অপূর্ব দাস নারায়ণগঞ্জের সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলো।

গত রোববার(০৭ জুন) সকালে সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামে মোবাইল ফোন চার্জে লাগিয়ে কথা বলার সময় মোবাইল বিস্ফোরণে ঘরে আগুন লেগে যায়। এ সময় মারাত্মক ভাবে দগ্ধ হয় কলেজ ছাত্র অপূর্ব দাস ও তার মা। পরে মা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। দু’দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে অপূর্বর মৃত্যু হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর