বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার (ভিডিওসহ)

কক্সবাজারের চকরিয়া এক বৃদ্ধকে লুঙ্গি-গেঞ্জি ছিঁড়ে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত এবং এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি যুবলীগ নেতা আনছুর আলম (৪০) কে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

আজ বুধবার (১০ জুন) সকালে জেলার মহেশখালী থানার ষাইটমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই বৃদ্ধকে নির্যাতনের ঘটনাটি নজরে আসা মাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে মামলা নেওয়ার পাশাপাশি অভিযান চালায় পুলিশ।

সেই অভিযানে পুলিশ তিন আসামিকে গ্রেফতার করলেও প্রধান অভিযুক্ত আনছুর আলম পালিয়ে যান। কিন্তু তাকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকে। গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার ষাইটমারা এলাকা থেকে প্রধান অভিযুক্ত আনছুর আলমকে বুধবার (১০ জন) বেলা ১১টায় গ্রেফতার করে পুলিশ।

এর আগে গত ২৪ মে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ায় নির্যাতনের শিকার হন নুরুল আলম (৭২)। ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আনছুর আলমের নেতৃত্বে একদল বখাটে যুবক ঘটনাটি ঘটায়।

ভিডিও…

বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনকারী সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনকারী সেই যুবলীগ নেতা গ্রেপ্তারবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/181171

Gepostet von Barta Bazar am Mittwoch, 10. Juni 2020

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর