করোনা মুক্ত হলেন সাভারের ইউএনও পারভেজুর রহমান

বিফলে গেলো না সাভারবাসীর দোয়া। অবশেষে করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ হবার পর দীর্ঘ ১৫ দিন চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হলেন ঢাকার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি পারভেজুর রহমান। বুধবার (১০ জুন) কোভিড-১৯ পজিটিভ থেকে সুস্থ হওয়ায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে মেডিসিন কনসালটেন্ট এর পরামর্শক্রমে অভিনন্দন জানিয়ে তাকে প্রত্যায়ন পত্র প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, আরএমও ডা. নাজমুল হুদা সহ অন্যরা।

উল্লেখ্য, গত ২৬ মে রাতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার বরাত দিয়ে প্রথম জানা যায় ইউএনও পারভেজুর রহমান করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।ওইদিন মুঠোফোনে ডা. মোহাম্মদ সায়েমুল হুদা এই প্রতিবেদককে জানিয়েছিলেন, গত ২৩ মে সাভার উপজেলা নির্বাহী অফিসার সহ মোট ৮৩ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষনা ইনস্টটিটিউট (বিএলআরআই) এর ল্যাবে পাঠানো হয়। পরে গত ২৬ মে তার রিপোর্ট পজিটিভ আসে। ওই দিনের রিপোর্টে ইউএনও পারভেজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার সহ মোট ২৯ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছিলেন।

প্রসঙ্গত, আরও উল্লেখ্য, একজন মানবিক ইউএনও হিসেবে সাভারে পারভেজুর রহমান লকডাউন অবস্থায় মৃত্যুভয়ে ভীত এক জনপদে দিনরাত সমানে কাজ করে গেছেন। তিনি এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে এই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি, লকডাউন, স্বাস্থ্যসেবা, মোবাইল কোর্ট ইত্যাদি কর্মকান্ডের মাধ্যমে সাভারের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে এই লোকটার জন্য। যেখানে আমাদের পাশের কেরানীগঞ্জ ও সিঙ্গাইর উপজেলার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সবাই যখন নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টায় লিপ্ত, ঠিক তখনি এই মানুষটি নিজের পরিবারের নিরাপত্তার কথা না ভেবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছেন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর