করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনায় শনান্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জনের। এর মধ্যে মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ০১২ জন।
শনাক্তের তুলনায় সুস্থতার হার ২১ দশমিক ২৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।
আজ বুধবার(১০ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন। এর মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৪ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ১২ জন।
ডা. নাসিমা জানান, বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৪০ বছরের মধ্যে ৫ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৭ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
তিনি আরও জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে ৭ জন, সিলেটে একজন, রাজশাহীতে একজন, বরিশালে ২ জন ও ময়মনসিংহে একজন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ ও বাসায় ১২ জন মারা গেছেন।
বার্তাবাজার/কে.জে.পি