খাগড়াছড়ি জেলা মানিকনছড়ি মাস্টারপাড়া এলাকার ইব্রাহীম (প্রকাশ সবজি বিক্রয়তা ইব্রাহীম)র মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল।
বুধবার (১০ জুন) মানিকছড়ি উপজেলা ভুমি কমিশনার রিফাত আসমা পুলিশ নিয়ে বিয়ে বাড়ীতে হাজির।
রিফাত আসমা জানান করোনায় ডলডাউনে বিয়ের অনুষ্ঠানের নামে গন জামায়েত হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ইব্রাহীম এর বাড়ী মাষ্টারপাড়া উপস্থিত হই।
যদিও মেয়ে ও ছেলের বিয়ে পুর্বে করানো হয়েছে। আজ আনুষ্ঠানিকতা কণে পক্ষ কণেকে বরপক্ষকে তোলে দেয়ার সামাজিক অনুষ্ঠান চলছিল।
ঘটনাস্থলে গিয়ে কণের জন্ম নিবন্ধন দেখে কণের বয়স কম হওয়ায় কনের বাবা ইব্রাহীমকে ও বর মোঃ বিল্লাল হোসেন, পিতা- হাসিফুল, গ্রাম- একসত্যাপাড়া কে আটক করে উপজেলা নিয়ে আসা হয়।
যেহেতু বিয়ে পুর্বে থেকে পরানো তাই বাল্যবিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক কণের পিতা- ইব্রাহীম কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
বার্তা বাজার/টি.সি