প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২ জন।
আজ বুধবার(১০ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সর্বোচ্চ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,৯৬৩টি। মোট নমুনা পরীক্ষা ৪,৪১,৫৫৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩,১৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,০১২ জনে।
তিনি আরও জানান, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫৬৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৫ হাজার ৯০০ জন।
বার্তাবাজার/কে.জে.পি