আঁনোয়ার খান মর্ডান হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে রামগঞ্জে সাংবাদিক সম্মেলন

আঁনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে সামজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বুধবার খান টাওয়াস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছুর সভাপতিত্বে পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ.ক.ম রুহুল আমিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ সামছু, যুগ্ম আহবায়ক এস এম মোজাম্মেল হক, বিআরডিবি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুইয়া সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফায়সাল মাল. সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।

নেতারা তাদের বক্তব্যে বলেন, করোনা ভাইরাসের আগ্রাসনে সৃষ্ট সংকটময় মুহূর্তে যখন বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসায় অনাগ্রহ প্রকাশ করছিল, ঠিক তখনই সরকারের সাথে চুক্তি করে করোনা রোগীদের জন্য মাত্র ১৯ দিনের মধ্যে ২০০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট প্রস্তুত করে চিকিৎসা সেবা দেওয়া শুরু করে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। ৩১মে পর্যন্ত সরকারের সাথে ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চিকিৎসা সেবা দিয়ে আসছিল আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল।

কিন্তু ০১লা জুন থেকে নিজেদের ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসা প্রদানের স্বার্থে সেই চুক্তি বাতিল করে হাসপাতালটি। বিষয়টি নিয়ে রামগঞ্জে একটি কুচক্রি মহল অপপ্রচার চালায়।ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তার প্রতি সম্মান রেখে কঠোর পরিশ্রম করে মানুষকে চিকিৎসাসেবার ব্যবস্থা করেছেন ড. আনোয়ার খান। সাথে সাথে নিজের অর্থ দিয়ে দলীয় সকল কর্মকান্ড পালনসহ রামগঞ্জের অসহায় ও কর্মহীনদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন। কিন্তু কিছুলোক তার প্রশংসা না করে ঢাকায় বসে শুধু নালিস করে আর তাদের ২/১ জন অনুসারি দিয়ে অপপ্রচার করে।

অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি ।উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, যুগ্ম সাধারন সম্পাদক দেওয়ান বাচ্ছু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ বলেন আনোয়ার খানের ব্যাক্তিগত তহবিল থেকে বিশ্ব মহামারী করোনার দুর্যোগে রামগঞ্জবাসীর মাঝে ২৫ হাজার খাদ্য সহায়তা দিয়েছেন, ১৫ হাজার ঈদ সামগ্রী দিয়েছেন, প্রতিটি ঈদে নেতা কর্মীদের ঈদ খরচ দিয়ে আসছেন। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীর বক্তেব্যে বলেছেন করোনা রোগীদের চিকিৎসা দিয়ে আনোয়ার খান মর্ডান হাসপাতাল সরকারের কাছ থেকে কোন টাকা নেয় নাই। এমন কি নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়ায় সরকার আনন্দিত । তারপরও একটি স্বার্থান্বেশী মহল তার প্রশংসা না করে শুধুই ষড়যন্ত্র করছে আর অপপ্রচার করছে।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর