দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। এদিনে মৃত্যু মারা গেছে আরও ৩৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ জনে। দেশে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ১২ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫৬৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৫ হাজার ৯০০ জন।
আজ বুধবার (১০ জুন) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৭১ জনের। মারা গেছে ৪৫ জন।
বার্তাবাজার/এমকে