ফেনী জেলায় করোনাভাইরাসে আজ একদিনে নতুন মোট ২৭ জন আক্রান্ত হয়েছেন। আজ বুধবার ফেনী জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এ পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৪৭ জন। তিনি বলেন ফেনীতে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা।
জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪জন।জেলায় এখন পর্যন্ত ৩৪৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ফেনীর ৮ এলাকা ইতিমধ্যেই করোনা আক্রান্তের বিশেষ হট স্পট হিসেবে লকডাউন কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল জেলা সিভিল সার্জন কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরে তরফ থেকে জেলা প্রশাসকের নিকট লকডাউন কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সহযোগিতা করার আহ্বান করা হয়। ফেনী জেলা এরইমধ্যে করোনা আক্রান্তের সংখ্যার ভিত্তিতে রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে।
বার্তা বাজার/টি.সি