মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আর নেই

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আব্দুর রহিম (৮৪) আর নেই।

বার্ধক্যজনিত রোগে গতকাল মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাচঁ ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

বুধবার সকাল ১১ টায় উপজেলার সুখিয়া বাজার সংলগ্নে আজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মুক্তিযোদ্ধা এম এ আব্দুর রহিমকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় পাকুন্দিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মেসবাহ উদ্দিন, সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ হামিদ টিটু, চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছউদ্দিন, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাবেক আহবায়ক শামীম আহমেদ উপস্থিত ছিলেন। এরপর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা এস এ আব্দুর রহিমের মৃত্যুতে পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর