করোনায় থেকে সুস্থ হয়েছে ৩৬ লাখ মানুষ

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তবে স্বস্তির খবর হচ্ছে ইতিমধ্যে প্রায় ৩৬ মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। যা আক্রান্তের ৪৯.২৩ শতাংশ।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য মেলে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৭৩১ জন। যা আক্রান্তের ৫.৬৫ শতাংশ। আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ১৩ হাজার ৫১৬ জন।

করোনা রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে সাত লাখ ৮৮ হাজার ৮৬২ জন, ব্রাজিলে তিন লাখ ২৫ হাজার ৬০২, রাশিয়ায় দুই লাখ ৪২ হাজার ৩৯৭ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, জার্মানিতে এক লাখ ৭০ হাজার ২০০, ইতালিতে এক লাখ ৬৮ হাজার ৬৬৪, তুরস্কে এক লাখ ৪৪ হাজার ৫৯৮, ইরানে এক লাখ ৩৮ হাজার ৪৫৭, ভারতে এক লাখ ৩৪ হাজার ৬৭০, চিলিতে ৯৫ হাজার ৬৩১, পেরুতে ৯২ হাজার ৯২৯, মেক্সিকোতে ৯০ হাজার ৭৪৮, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩৫৭ এবং ফ্রান্সে ৭১ হাজার ৫০৬ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সৌদি আরবে ৭৬ হাজার ৩৩৯, কানাডায় ৫৫ হাজার ৫৭২, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৭০০, বেলজিয়ামে ১৬ হাজার ৩২৪, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৮৭৫, বাংলাদেশে ১৫ হাজার ৩৩৭, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৬১১, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৭২০ এবং মালয়েশিয়ায় ছয় হাজার ৯৭৫ জন সুস্থ হয়ে উঠেছে।।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর