করোনা কালীন এই সময় ঘরবন্দী ফটোগ্রাফারদের একটু স্বস্থি দিতে নিরাপদ দুরুত্ব মেনে কুড়িগ্রামে কাল শুরু হচ্ছে ৩ দিনের ফটোগ্রাফি কর্মশালা ।
কুড়িগ্রামের প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘কুড়িগ্রাম নিউজ’ এর আয়োজনে ৩ দিনের বিনামূল্যে এই কর্মশালাটি বৃহঃবার(১১ জুন) কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে । কর্মশালাটি বৃহঃবার থেকে শনিবার প্রতিদিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত হবে । কর্মশালাটির প্রশিক্ষক হিসেবে থাকবেন ইংরেজি পত্রিকা ডেইলি স্টার এর হেড অব আইটি বিভাগের লুৎফর রহমান নির্ঝর।
কর্মশালায় কুড়িগ্রামের ৩০ জন আগ্রহী তরুণ ও যুবকরা অংশগ্রহন করবেন । যারা ফটোগ্রাফি নিয়ে চিন্তা ভাবনা করেন তারাই এতে অংশগ্রহন করতে পারবেন। বিনামূল্যে কর্মশালাটির আয়োজক ও কুড়িগ্রাম নিউজ এর সম্পাদক সাংবাদিক ইউসুফ আলমগীর জানান, “কুড়িগ্রামের বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য নতুন তরুন ফটোগ্রাফরা যেন সহজে তুলে ধরতে পারেন,এই জন্য করোনার এই সময়ে আমরা বিনামূল্যে এই কর্মশালাটির আয়োজন করেছি। আশা করি নতুন ফটোগ্রাফে আগ্রহী তরুণরা এতে উপকৃত হবেন।”
বার্তা বাজার/সি.কে