ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৯ জন।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহে মোট ৪২ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে থেকে ৫ টি পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যাক্তিদের বাড়ী কালীগঞ্জ উপজেলায় ১ জন, কোটচাদপুর উপজেলায় ১ জন, শৈলকুপা উপজেলায় ১ এবং হরিনাকুন্ডু উপজেলায় ২ জন । আক্রান্ত ৬৯ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৪১ জন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর