কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে সর্বোচ্চ ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ২০০ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১৫ টি কোভিড পজিটিভ।
নতুন আক্রান্ত ১৩ জন পুরুষ ও ২ জন নারী। আক্রান্ত ১৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৯, কুমারখালী উপজেলার পৌরসভার ও নন্দলালপুর এলাকার ২, খোকসা উপজেলার জানিপুর এলাকার ২, মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার ২। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১৫৩ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ১১৫ জন পুরুষ ও ৩৮ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ২৫, ভেড়ামারা ২৪, মিরপুর ১৫, কুষ্টিয়া সদর ৫৪,কুমারখালী ২৩, খোকসা ১২।
বার্তা বাজার/টি.সি