করোনায় ফের মৃত্যু বাড়ল যুক্তরাষ্ট্রে

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। করোনার হানায় লন্ডভন্ড যুক্তরাষ্ট্র। দুই মাসের ভেতর একদিন ৫০০’র কম মৃত্যু দেখার পর করোনায় বৃহস্পতিবার আমেরিকায় আবার প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৮১৯ জন মারা গেছে।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টা পর্যন্ত হিসাবে এত সংখ্যা মানুষ সেখানে মারা গেলেন। কিন্তু আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব (রিয়েল টাইম) অনুযায়ী বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত দেশটিতে নতুন মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, আমেরিকায় নতুন করে ১ হাজার ৯৩ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৫৪৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৪৮ জনের। আর সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৮৬২ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর