নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে সরকার ঘোষিত রেড জোনের অন্যতম জেলা মুন্সীগঞ্জের করোনা আক্রান্তের সংখ্যা। একদিনেই শনাক্ত হয়েছে ১৯২ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ জনের।
মুন্সীগঞ্জে গত কাল মঙ্গলবার নতুন করে ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত সংখ্যা ১২৮৮ জন। মোট মারা গেছেন ২৯ জন। মঙ্গলবার সুস্থ হয়েছেন ২১ জন। এর মধ্যে সদর উপজেলায় ১২ জন, সিরাজদিখানে ৭ জন, শ্রীনগরে ২ জন সুস্থ হয়েছে। তাই জেলায় করোনা জয়ী সংখ্যা এখন ৩২১।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, নতুন ১৯২ জনের দেহে করোনা শনাক্তের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৫৭ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২৫ জন, সিরাজদিখান উপজেলায় ৩১ জন, লৌহজং উপজেলায় ৩১ জন, শ্রীনগর উপজেলায় ২৬ জন এবং গজারিয়া উপজেলায় ২২ জন।
মুন্সীগঞ্জে সিভিল সার্জন আরও জানান,৬, ৭ ও ৮ জুনের ৪৩৬টি রিপোর্ট পাওয়া যায় মঙ্গলবার। এই নিয়ে ৫৮৭১ টি নমুনার রিপোর্ট পাওয়া গেলো। এই নিয়ে পর্যন্ত ৬১৮০টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলায় ১২৮৮ জন করোনা শনাক্তের মধ্যে সদর উপজেলায় ৫৭০ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ১০৩, সিরাজদিখান উপজেলায় ১৭৪, লৌহজং উপজেলায় ১৬৩, শ্রীনগর উপজেলায় ১৪৫ ও গজারিয়া উপজেলায় ১৩৩ জন।
করোনায় মারা যাওয়া ২৯ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় রয়েছেন ১৭ জন। এছাড়া টঙ্গীবাড়ি উপজেলায় ৫ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, লৌহজং উপজেলায় ৪ জন এবং শ্রীনগর উপজেলায় ১ জন। গজারিয়া উপজেলায় এখন পর্যন্ত কেউ করোনায় মারা যাননি।
বার্তা বাজার/এম.সি