ব্রাজিলে আবারো সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

দক্ষিণ আমেরিকান দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৪২ হাজার ৮৪ জনে। দেশটি প্রায় প্রতিদিনই ভাঙছে দৈনিক আক্রান্ত ও মৃতের রেকর্ড। বিশ্বে করোনা মহামারির হটস্পট হিসেবে যে কয়টি দেশ শীর্ষে রয়েছে তার মধ্যে ব্রাজিল অন্যতম।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৯১ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৪২ হাজার ৮৪ জনে। এতে টানা চতুর্থবারের মত দিনে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেলো। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫০০ জনে। এতে মৃত্যুর তালিকায় দেশটি তৃতীয়স্থানে। এতে করে ব্রাজিলের সামনে এখন শুধু যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র।

বিশ্বের পঞ্চম বৃহৎ রাষ্ট্রটির এমন অসহায় আত্মসমর্পণে ভেঙে পড়েছে সেখানকার চিকিৎসা ব্যবস্থা। লাতিন আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্রের এমন অবস্থার প্রভাব পড়েছে সহগোত্রীয়দের ওপর। ব্রাজিল ছাড়াও করোনা ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে পেরু, চিলি আর মেক্সিকোর মতো দেশগুলোতে।

এমন অবস্থায় দেশের জনগণের দ্বারা কঠোর সমালোচনার মুখে পড়েন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। দেশটিতে করোনার সংক্রমণ ও মৃতের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে দাবি বিশ্লেষকদের। যার জন্য প্রেসিডেন্টের খামখেয়ালিপণা সিদ্ধান্তই দায়ী বলে মনে করেন তারা।

এমন অবস্থায় করোনার আর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বল ঘোষণা দিয়ে ফের তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তবে দুদিন যেতেই আগের অবস্থায় ফিরে এলো করোনা সংক্রান্ত তথ্য সরবরাহকারী ওয়েবসাইটটি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর