ফ্লাইট চালুর ১১ দিনের ১০ দিনই ফ্লাইট বাতিল বিমান বাংলাদেশের

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গণপরিবহন বন্ধের সঙ্গে দেশে দীর্ঘদিন বন্ধ ছিল অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও। গত ১ জুন থেকে সচল হয় অভ্যন্তরীণ আকাশপথ। আর এজন্য ৬৯ দিন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর জন্য অপেক্ষা করতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। অথচ ফ্লাইট চালুর পরদিন থেকে টানা ১০ দিন ফ্লাইট বাতিল করলো রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটি।

মঙ্গলবার (০৯ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) তাহেরা খন্দকার সাংবাদিকদের বলেন, যাত্রী সংকটের কারণে বুধবার (১০ জুন) ও আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটের সব ফ্লাইট বাতিল করেছে তারা।

আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) থেকে যশোর রুটে ফ্লাইট চালুর কথা থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইনস আদৌ ওই রুটের ফ্লাইট চালাবে কিনা তা এখনো জানায়নি।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রী না পেলেও গত ১১ দিন ধরেই ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এর আগে, গত ১ জুন ঢাকা থেকে অভ্যন্তরীণ তিন রুটে সীমিত আকারে ফ্লাইট চালুর অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর