আজ বুধবার বসছে পদ্মাসেতুর ৩১তম স্প্যান। এ স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হবে। করোনা পরিস্থিতির মধ্যেই পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ অব্যাহত রয়েছে।
আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে আজ বুধবার(১০ জুন) সেতুর ২৫ ও ২৬ নম্বর পিলারের ওপর ৩১তম স্প্যান বসানো হবে। আর এই স্প্যানটি স্থায়ীভাবে স্থাপনের মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার।
এর ফলে, জাজিরা প্রান্তে সব স্প্যান বসানো সম্পন্ন হবে। বাকি থাকবে মাওয়া প্রান্তে ১০টি স্প্যান বসানোর কাজ।
বার্তাবাজার/কে.জে.পি