আবারও মহাকাশে রহস্যময় ‘রেডিও সিগন্যাল’

আবারও মহাকাশে শোনা গেল রহস্যজনক রেডিও বার্স্ট। পৃথিবী থেকে পাঁচ লাখ আলোকবর্ষ দূরত্ব থেকে রহস্যময় বেতার সংকেত (রেডিও সিগন্যাল) ভেসে আসার কথা জানিয়েছেন একদল বিজ্ঞানী। মহাকাশ থেকে আসা কোনও এক সিগন্যাল থেকেই এই ধরনের রেডিও বার্স্ট শোনা যায়। আগেও এই ধরনের রহস্যময় সিগন্যালের খোঁজ পাওয়া গিয়েছে।

এগুলিকে বলা হয়, এফআরবি বা ফাস্ট রেডিও বার্স্ট। এগুলি আসলে মহাকাশ থেকে আসা মিলিসেকেন্ডের একেকটি রেডিও ওয়েভ। মহাকাশচারীরা বিভিন্ন সময় এই ধরনের রেডিও বার্স্টের খোঁজ পেয়ে থাকেন। চলতি বছরে এক বিশেষ রেডিও বার্স্টের সন্ধান পাওয়া যায়, যা প্রত্যেক ১৬.৩৫ দিন পরপর ঘটে। চার দিন পর পর ওই ভিডিও বার্স্ট শোনা যায়, এরপর ১২ দিনের জন্য সব চুপচাপ। তারপর আবার একই ঘটনা।

বার ফের আরও একটি এরকমই রেডিও বার্স্ট এর সন্ধান পাওয়া গেল। প্রথম ৯০ দিনের মধ্যে একাধিকবার শোনা যাবে ওই রেডিও বার্স্ট। ৬৭ দিন আর কোন শব্দ নেই। ঠিক ১৫৭ দিন পরপর একই ঘটনা ঘটছে। সম্প্রতি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জার্নালে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।

এর আগে ২০১৭ সালে একটি এফআরবি-র সন্ধান পাওয়া যায় যার সঙ্গে ৩০০ কোটি আলোকবর্ষ দূরে থাকা একটি গ্যালাক্সির যোগ আছে বলে মনে করা হয়। এই ঘটনা নতুন নয়। আগেও হয়েছে একাধিকবার। গত অগস্টেও শোনা গিয়েছিল। একাধিক সময়ে একাধিক রিপোর্ট প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। অগস্টে তাঁরা জানিয়েছেন কয়েক যোজন আলোকবর্ষ দূরে থাকা কোনও ছায়াপথ থেকে ক্রমাগত সংকেত আসছে পৃথিবীতে। মহাকাশ গবেষণার ব্যবহৃত শক্তিশালী টেলিস্কোপে ধরা পড়েছে সেই সঙ্কেত।

কোথা থেকে আসছে এই সঙ্কেত এই নিয়ে প্রবল আগ্রহী বিজ্ঞানীরা। সেই ছায়াপথে কী পৃথিবীর মতোই গ্রহ রয়েছে। সেখানেও কী কোনও প্রাণীর অস্তিত্ব রয়েছে। তাহলে কী ভিনগ্রহীদের অস্তিত্ব রয়েছে। এই নিয়ে শুরু হয় জল্পনা। ২০১৭ সাল প্রথম এই ধরনের একাধিক সঙ্কেত ধরা পড়েছিল টেলিস্কোপে।

বছর দুয়েক আগে যেসব সিগন্যাল আসছিল তার মধ্যে ২টি সঙ্কেত ক্রমাগত আসছে ২০১৭ সাল থেকে। প্রাথমিক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেছেন, এই সঙ্কেত আসছে আমাদের ছায়াপথের পাশের কোনও ছায়া পথ থেকে। যদিও তার দূরত্ব কয়েক যোজন আলোকবর্ষ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর