ময়মনসিংহে নতুন করে আরও ৯৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা একদিনে বিভাগটিতে সর্বোচ্চ।
মঙ্গলবার (০৯ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২টি মেশিনে ৭৫২ নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে ময়মনসিংহ জেলায় একদিনে সর্বোচ্চ ৭৩ জন, জামালপুর জেলায় ৯ জন, শেরপুর জেলায় ১৫ জন এবং নেত্রকোনা জেলায় ২ জন।
ময়মনসিংহ জেলায় আক্রান্ত ৭৩ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ সিটি কর্পোরেশন ও সদর উপজেলায়-১৮ জন, ভালুকা-৩৮ জন, ফুলপুর-৪ জন, মুক্তাগাছা-৪ জন, ঈশ্বরগঞ্জ-৩ জন, গফরগাঁও-৩ জন, ত্রিশাল-২ জন ও নান্দাইল-১ জন।
জামালপুর জেলায় ৯ জনের মধ্যে সদর-৫ জন, মাদারগঞ্জ-২ জন ও বকশিগঞ্জ-২ জন। শেরপুর জেলায় ১৫ জনের মধ্যে সদর-৯ জন, নকলা-৫ জন ও নালিতাবাড়ি-১ জন।
এনিয়ে ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ১ হাজার ৬শ ৭ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৮০৩ জন, জামালপুর জেলায় ৩৬২ জন, নেত্রকোনা জেলায় ৩০০ জন এবং শেরপুর জেলায় ১৪২ জন।
মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এনিয়ে চার জেলায় সুস্থ হলেন ৫৮৮ জন। বিভাগে সর্বমোট মৃত্যু হয়েছে ১৯ জনের।
বার্তাবাজার/এমকে