কক্সবাজারের বিভিন্ন এলাকায় পৃথক চারটি অভিযানে রোহিঙ্গাসহ ৭ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে ২১ হাজার ৫২০পিস ইয়াবা ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ গনমাধ্যম শাখার সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মঙ্গলবার (৯ জুন) বিকাল ৪টার দিকে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে ১ হাজার ৮০০পিস ইয়াবাসহ শ্রীকোল ইউনিয়নের শুধাংসু বড়ুয়ার ছেলে সজল বড়ুয়া (৫২) এবং কুতুবদিয়ার রশিদ আহমেদের ছেলে মোঃ দস্তগীর (৩০) কে আটক করে।
একইদিন রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকা থেকে ৯ হাজার ৭২০ পিস ইয়াবা এবং ১টি দেশীয় তৈরি বোর রাইফেল ও ১টি ওয়ান শুটারগানসহ এজাহার মিয়ার ছেলে মমতাজ উদ্দিন (৪৬) কে আটক করে।
অপরদিকে, সোমবার সন্ধ্যায় হিমছড়ি মেরিন ড্রাইভ এলাকা থেকে ৬হাজার পিস ইয়াবাসহ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল জলিলের ছেলে ওয়াইস করিম (৪০) এবং মৃত আব্দুর ছবির ছেলে মোঃ ইউসুফ (৪৫) কে আটক করে।
একইদিন, রামু থানার কুনিয়াপালং ৭নং রোহিঙ্গা শিবিরের ডি ব্লক থেকে ৪হাজার ইয়াবাসহ খাইরুল ইসলামের ছেলে মফিদুল ইসলাম (২৬) ও মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল আলী (৪৫ )কে আটক করে।
আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
বার্তা বাজার / ডি.এস