গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক কিশোরী গৃহকর্মীকে (১৫) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় মঙ্গলবার রাতে গাইবান্ধা সদর থানায় ওই ধর্ষিত কিশোরীর দাদি বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।

গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস আলী গত আট মাস ধরে সদরের থানাপাড়া এলাকার নিজ বাড়িতে ওই কিশোরী গৃহকর্মীকে উপর্যপুরি ধর্ষণ করেন।

ধর্ষণের পর ঘটনাটি কাউকে না জানাতে ধর্মগ্রন্ধ ও তার শরীর স্পর্শ করে শপথ করান ওই শিক্ষক। এরপর থেকে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করে কিশোরীটিকে নিয়মিত যৌন নির্যাতন চালাতেন ইউনুস। অভিযুক্ত শিক্ষক উপজেলার তারাপুর ইউনিয়নের নওহাটী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এবং ধর্ষণের শিকার ওই কিশোরী লম্পট শিক্ষকের আপন চাচাতো ভাইয়ের মেয়ে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের বিচার দাবি করেন ভ’ক্তভোগীর স্বজন ও এলাকাবাসী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার জানান, অভিযুক্ত আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর